• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

১৮ বছরে নির্যাতিতদের স্বীকৃতি ও ভাতা দেওয়ার উদ্যোগ: মুক্তিযুদ্ধমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ১০ আগস্ট ২০২৬, ১৮:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

বিগত ১৮ বছরে আন্দোলন-সংগ্রাম, গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের গেজেটভুক্ত করে স্বীকৃতি, ভাতা ও বীরের মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১০ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে আইনজীবীদের ওপর নির্যাতন’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে একটি অধিদপ্তর প্রতিষ্ঠা করছি। সেখানে বিগত আঠারো বছরের আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, গুম-খুন-নির্যাতনের শিকার প্রত্যেকে ওই অধিদপ্তরে গেজেটভুক্ত হবেন। তারা স্বীকৃতি পাবেন, ভাতা পাবেন এবং বীরের মর্যাদা পাবেন।’

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের স্বীকৃতির বিষয়ে মন্ত্রী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষে জুলাই যোদ্ধাদের গেজেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি দায়িত্ব নেওয়ার পর তা আবার চালু করেছেন। এ জন্য ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘যারা জুলাই যোদ্ধা, সকলে আবেদন করুন। আপনারা গেজেটভুক্ত হবেন, মূল্যায়িত হবেন। স্বীকৃতি পাবেন এবং ভাতা পাবেন। আপনারা বাংলাদেশে জুলাই যোদ্ধা হিসেবে বীরের মতো থাকবেন।’

জুলাই গণঅভ্যুত্থানকে শুধু ৩৬ দিনের আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই উল্লেখ করে আহমেদ আযম খান বলেন, ‘এই গণঅভ্যুত্থান জুলাইয়ের ৩৬ দিনে হয়নি, পরিণতি হয়েছে দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রামে।’ তিনি বলেন, দীর্ঘ সময়ের রক্তপাত, সহযোদ্ধাদের হত্যাকাণ্ড এবং লাখ লাখ নেতাকর্মীর ওপর হামলা ও মামলার ক্ষোভ থেকেই মানুষ গণঅভ্যুত্থানে জেগে উঠেছিল।

তিনি আরও বলেন, বিগত ১৮ বছরে যারা নির্যাতনের শিকার হয়েছেন, মামলায় জর্জরিত হয়েছেন বা গুম হয়েছেন, তাদের স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কাজ করছে। এ লক্ষ্যে ‘১৮ বছরে গুম-খুন-নির্যাতনবিরোধী’ একটি অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্কার কার্যক্রম প্রসঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সংস্কার শুরু হয়ে গেছে এবং গণভোটের রায় বাস্তবায়নের কাজও শুরু হয়েছে। জুলাই সনদে বিএনপির স্বাক্ষরের কথা উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতা তারেক রহমান সবার আগে জুলাই সনদে স্বাক্ষর করার নির্দেশ দিয়েছিলেন এবং বিএনপি সবার আগে এতে স্বাক্ষর করেছে।

অনুষ্ঠানে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খানের সার্বিক তত্ত্বাবধানে বক্তব্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঢাকা বারের সাবেক সভাপতি ও অন্যান্য আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।

এমএম/

  • ১৮ বছরের নির্যাতিত
  • গুম
  • খুন
  • গ্রেপ্তার
  • মুক্তিযুদ্ধমন্ত্রী
  • আহমেদ আযম খান
এ সম্পর্কিত আরও খবর
সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
মাগুরায় ৯ ঘণ্টায় অপহৃত ১৪ বছরের কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
মাগুরায় ৯ ঘণ্টায় অপহৃত ১৪ বছরের কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
পিকনিকের নামে ট্রলারে মাদক ও জুয়া, ইউপি সদস্যসহ ২০ জন গ্রেপ্তার
পিকনিকের নামে ট্রলারে মাদক ও জুয়া, ইউপি সদস্যসহ ২০ জন গ্রেপ্তার
সিআইডি ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ, কৃষক দলের সদস্য সচিব গ্রেপ্তার
সিআইডি ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ, কৃষক দলের সদস্য সচিব গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।